![]()
তুমি ঐ শব্দের ঘরে যাও দুর্গম পাহাড় টপকে টপকে আর
ডোবা-নালা লাফিয়ে লাফিয়ে, তারপর
তুমি ঐ শব্দের ছায়ার ঘরে পৌঁছাও;
তুমি অবশ্যই অনুগামী হারাও
কেননা, সকলের অনুভূতিতো সমান লাফাতে পারে না কখনো…
ঐ ঘরে আমিও তো গিয়েছি, যাই এখনো
আকাশে উড়ে উড়ে উড়ে
সোজা পথে বাতাসের পর্দা ফুঁড়ে
আমি ঐ ঘরে যাই-
আমিও কি তবে অনুগামী হারাই?
হয়ত বা কেননা, প্রাকৃতিক দূরবীণের সীমাবদ্ধ ক্ষমতা সকল…
বলতে কি পারো আমরা কে কার নকল?
হতে পারে দু’জনাই-
কেননা, অতঃপর আমরা তো দু’জনেই অনুগামী হারাই…
লোকে বলে আমরা নাকি বড্ড খোঁচা মারি
আবার কেউ কেউ বলে- আমাদের নাকি অভিমান ভারী!
যেখানে বড্ড ডি-নেচার্ড জগতের স্বরূপটাই
আর আমরা ভালবাসি স্যাটায়ার; খোঁচা তো থাকবেই,
আর অভিমান!
সে তো অমোঘ অস্ত্র, তা নিয়ে মূলের বিরুদ্ধে অভিযান!
তাই যে, কারণে-অকারণে অভিমান করে না
সে কখনো নিজেকে নকল করতে পারে না…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)