![]()
🌈 রামধনু 🌈
এই হাত.. তোর হাতে.. দিস যদি আবার!
ছুঁতে দিস , তোর চুলেরই ঢেউ..
তোর ঠোঁটে, হাসলে তুই,চোখে হারায়।
তোর পাশে, পায়ে পায়ে, হাঁটবে বলে কেউ?
চিঠি ওড়ায়… বৃষ্টিরা ভিজে যায়..
রামধনু .. হাসে তোর চাওয়াই..
এই মিলনের সুর,বাজছে অহেতুক!
শেষের পাতায় চাইছি যে তোকেই।
তোর চোখেরই জল,গুচ্ছ ফুলের দল
পাপড়ি গুলো ঝড়ছে তো ঝড়ছেই…
হাসে কতই, এই ছবি, রং সে যে চায়..
বাঁচার এক, ইচ্ছে শুধু,তোর কাছেই।
আঁধার আলো, পথঘাট, জানিনা তুই কোথায়?
একবারেও, দেখলে চোখ, বলবো তাকাতে,
কখনো.. যদি তোকে হারাস!
না চেয়েও.. যদি ফিরে তাকাস..
এই মিলনের সুর,বাজছে অহেতুক!
শেষের পাতায় চাইছি যে তোকেই।
তোর চোখেরই জল,গুচ্ছ ফুলের দল
পাপড়ি গুলো ঝড়ছে তো ঝড়ছেই…
#মন_সায়রের_পাড়ে
![āĻāĻŦāĻŋāĻāϞā§āĻĒāϞāϤāĻž āĻĒā§āϰāĻāĻžāĻļāύ⧠[Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)