কংস মামার দেশে
রক্তমাখা তিনটি ছোরা দিনটি রাখে ধরে রাত্রি আসে ছয় বুলেটের পালকিখানি চড়ে! দিনও নেই, রাতও নেই- এমন কালের ঘরে রক্তমাখা ফুলশয্যায় কেমনে বাসর গড়ে? (সেপ্টেম্বর ২০১৩, ঢাকা)
রক্তমাখা তিনটি ছোরা দিনটি রাখে ধরে রাত্রি আসে ছয় বুলেটের পালকিখানি চড়ে! দিনও নেই, রাতও নেই- এমন কালের ঘরে রক্তমাখা ফুলশয্যায় কেমনে বাসর গড়ে? (সেপ্টেম্বর ২০১৩, ঢাকা)
নির্বীর্য সময়ের ঝুলবারান্দায় অলস বসেবসে একবুক কষ্টে কেনা আয়েশে প্রিয় কমলা-কমলা হাতের সিডিউলমত দুবেলা আঙ্গুরের এই টসটসে দানা আর খেতে ইচ্ছে করে না- শুধুই খেতে ইচ্ছে করে, প্রবলভাবে খেতে ইচ্ছে করে এখন এ অসভ্য সমাজটার প্রগাঢ় কলংকের পয়জন; কেবলই সক্রেটিসের…
এক চন্দ্রভূক রাত ছিল সেদিন বড্ড এক বিমূর্ত রাত হয়ত আমার জীবনের ছিল শ্রেষ্ঠ এক রাত…. আমার আজন্ম লালিত স্বপ্নকে বাতাসের নরম ছোঁয়ার মতো পাই আমারই খোলা বুকের মাঝে- এক অদ্ভূত খেয়ালের শিথানে না জানি কত যুগ কেটে যায় হিলিয়াম-হেয়ালীপনায়!…
স্বপ্নের মধ্যে স্বপ্ন & স্বপ্নের মধ্যে স্বপ্ন & স্বপ্নের মধ্যে শূন্য & শূন্যের মধ্যে স্বপ্ন & সেখানে যখন পরিস্কার আকাশ সেখানে যখন পরিস্কার আক্রান্ত সেখানে তখন স্বপ্ন এসে সুগন্ধি ছড়ায় স্বপ্ন এসে গন্ধ ছড়ায় স্বপ্ন এসে আছাড় খায় স্বপ্ন এসে…
চন্দ্রাহত চাতক কিংবা শালুকের মতো পৃথিবীতে কত যে অপ্রাপ্তি আর দুঃখবোধ আছে, আছে তার সাথে ‘ছি এর পাঁচালীর’ এক সুদীর্ঘ ক্রন্দন…… আমি যখন আসিনি, শুনেছি মায়ের কাছে ঐ লোকটা বলেছিল-আসবে আর কী! এই বয়সে? ছি! জানি – অমাবস্যারও স্বপ্ন থাকে…
একটি বৈরাগ্যমণ্ডিত অনস্তিত্বপথে, আমি এক নিঃশেষমূর্ত বিরহ-চিহ্নহীন নৈঃসত্ত্বিক প্রপঞ্চে। সমস্ত প্রণয় নিঃশেষিত প্রতিসংযোজনে, ভাষাহীন স্পন্দনের অপারগ গর্ভে নির্মিত হয় নিসর্গ-চ্যুত মায়াবী বোধভূমি। বিষাদ নয়, এই তো এক মহাধ্বংসতাত্ত্বিক ব্যঞ্জনা, যেখানে প্রত্যেক স্মৃতি—জীর্ণধর্মিত সঙ্কলনের আত্মপরিত্যক্ত প্রলেপনা। আমি হাঁটি অথচ চিহ্নশূন্য, তৃণমূলচ্যুত…
আমি পথচ্যুত এক অনস্তিত্ব-নির্ভর নৈঃশব্দ্যের বিভাজক, প্রেম যেখানে পরিণত হয়েছে স্বনিগূঢ় ধ্বংসমূলক নৈর্ব্যক্তিক প্রবঞ্চক। বিরহের ক্রান্তি থেকে উত্থিত আমার ছায়া, যেখানে প্রত্যাশা কেবল পরাবাস্তব নির্জীবতায় অন্ধ অনুপম দায়া। তোমার অনুপস্থিতি—নির্ণিমেষ প্রতিসংহারের প্রতীকমূল, তার মধ্যেই লুকায় গর্ভগত লিপিহীন ব্যথার অনুকূল। প্রতিটি…
আমার হৃদয় এক মেলানকোলিয়া-গ্রস্ত রুমিনেশন, তোমার ছায়া ভেসে আসে ইল্যুশনারি ইমোশন। এই প্রেম ছিল না কনভেনশনাল রিলেশন, বরং এক ডিস্টোপিয়ান প্যাশন, আত্মা-বিদীর্ণ অবসেশন। তুমি ছিলে আমার মেটাফিজিকাল প্যারাডক্স, চোখে রিভার্বারেটিং সিনেমা, ঠোঁটে সাইলেন্ট টক্স। তোমার অনুপস্থিতি এক এবসার্ডিস্ট ডিকশন, যেখানে…