![]()
রাজপথ জাগে সাইরেনের হুঙ্কারে,
রাজপথ কাঁপে জনতার ক্ষোভে।
রাজপথ জাগে মিছিলের ঢেউ তুলে,
রাজপথ হাঁটে প্রতিবাদের শপথ খুলে।
রাজপথ জাগে হাতের প্ল্যাকার্ডে,
রাজপথ জ্বলে সত্য–কথার আগুনে।
রাজপথ জাগে ব্যারিকেডের সামনে,
রাজপথ থামে না লাঠিচার্জের রণে।
রাজপথ জাগে ন্যায়ের স্লোগান ঘিরে,
রাজপথ চিৎকার হক আর অধিকারের তরে।
রাজপথ জাগে নিভে–যাওয়া আলোয়,
রাজপথ লেখে দেওয়ালে রক্ত–ঝরার কালোয়।
রাজপথ জাগে টিয়ারগ্যাসের ধোঁয়ায়,
রাজপথ তবু স্বপ্ন বোনে মুক্তির ছোঁয়ায়।
রাজপথ জাগে ভাঙা কাঁচের নিচে,
রাজপথ রাখে পা অটল অগ্নি–মিছিলে পিছে।
রাজপথ জাগে শৃঙ্খলের শব্দ চুরি করে,
রাজপথ গড়ে নতুন ভোর অন্যায়ের গহ্বর ভেঙে ঘুরে।
রাজপথ জাগে প্রতিটি স্পন্দিত বুকে,
রাজপথ বাঁচে প্রতিবাদী স্বরে, বদলের সুখে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)